Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Erkam

Dhaka, Bangladesh

প্রকাশিত : 2 May, 2026,
2:41 pm

লিংক কপি করা হয়েছে!

পানির নিচ থেকে উদ্ধার মা-ছেলের লাশ, বুকজুড়ে সন্তানকে আঁকড়ে ছিলেন মা

পানির নিচ থেকে উদ্ধার মা-ছেলের লাশ, বুকজুড়ে সন্তানকে আঁকড়ে ছিলেন মা

সংগৃহীত ছবি

ভারতের মধ্যপ্রদেশে নর্মাদা নদীতে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় হৃদয়বিদারক এক দৃশ্যের অবতারণা হয়েছে। উদ্ধারকালে দেখা যায়, মা তার চার বছরের সন্তানকে বুকে শক্ত করে জড়িয়ে রেখেছেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে। পরে উদ্ধারকারীরা মা ও সন্তানের নিথর দেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, দিল্লি থেকে ঘুরতে আসা চার সদস্যের একটি পর্যটক পরিবারের অংশ ছিলেন তারা। দুর্ঘটনায় পরিবারের বাবা ও এক মেয়ে কোনোমতে প্রাণে বেঁচে গেলেও মা ও ছেলেকে হারাতে হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার সকাল পর্যন্ত উদ্ধার করা হয়েছে ২৪ জনকে। এর মধ্যে ১৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখনও পাঁচ শিশুসহ ৯ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

নিখোঁজদের মধ্যে সৈয়দ রিয়াজের পরিবারের সদস্যরাও রয়েছেন।

বেঁচে ফেরা পর্যটক সৈয়দ রিয়াজ হোসেন জানান, হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে প্রবল ঝড় শুরু হলে নৌকাটি নিয়ন্ত্রণ হারায় এবং মুহূর্তেই পানি ঢুকতে শুরু করে।

তিনি বলেন, “আমার স্ত্রী, শাশুড়ি ও নাতি চোখের পলকে হারিয়ে যায়। আমি প্রায় দুই ঘণ্টা পানির নিচে আটকে ছিলাম, কেবল নাকটুকু পানির ওপর ছিল।”

তিনি আরও জানান, চারপাশে মরদেহ ভেসে যেতে দেখেন, পরে উদ্ধারকারীরা তাকে উদ্ধার করে।

নৌকার ক্যাপ্টেন মহেশ প্যাটেল লাইফ জ্যাকেট থাকায় প্রাণে বেঁচে যান।

এদিকে স্থানীয় প্রশাসন ও স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে প্রবল স্রোত ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...