United States Embassy Dhaka জানিয়েছে, ভিজিটর ভিসায় (B1/B2) যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনো স্থানীয় নিয়োগকর্তার অধীনে কাজ করা আইনত অনুমোদিত নয়। তবে নির্দিষ্ট কিছু ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সুযোগ রয়েছে।
শনিবার (২ মে) ঢাকার মার্কিন দূতাবাস এক ভিসা-সংক্রান্ত বার্তায় এ তথ্য জানায়।

বার্তায় বলা হয়, ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে চুক্তি নিয়ে আলোচনা, ব্যবসায়িক দরকষাকষি এবং বিভিন্ন পেশাগত সম্মেলনে অংশগ্রহণ করা যাবে। এসব কার্যক্রমকে বৈধ ব্যবসায়িক ভিজিট হিসেবে গণ্য করা হয়।
তবে স্পষ্টভাবে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থান করে কোনো ধরনের পারিশ্রমিক গ্রহণ করা বা দেশটির কোনো নিয়োগকর্তার জন্য সরাসরি কাজ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।