Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 2 May, 2026,
4:18 pm

লিংক কপি করা হয়েছে!

বিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফি

নিউইয়র্ক থেকে উধাও রুশ পরিচালকের অস্কার মূর্তি

সংগৃহীত ছবি

অস্কার জয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নিয়েছে রুশ পরিচালক Pavel Talankin-এর জন্য। নিউইয়র্ক থেকে জার্মানি যাওয়ার পথে হারিয়ে গেছে তার জিতে নেওয়া সেরা তথ্যচিত্রের অস্কার মূর্তিটি।

এই বছর Academy Awards-এ ‘মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন’ তথ্যচিত্রের জন্য তিনি এই সম্মাননা অর্জন করেন।

জানা যায়, পাভেল তালানকিন Lufthansa-এর একটি ফ্লাইটে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ফ্রাঙ্কফুর্টে যাচ্ছিলেন। সাধারণ নিয়মে অস্কার বিজয়ীরা মূর্তিটি নিজেদের কাছে রাখলেও বিমানবন্দরের নিরাপত্তা সংস্থা TSA এটিকে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি হিসেবে বিবেচনা করে।

সহ-পরিচালক ডেভিড বোরেনস্টাইনের বরাতে জানা যায়, ৮.৫ পাউন্ড ওজনের ভারী ধাতব মূর্তিটি অস্ত্র হিসেবে ব্যবহার হতে পারে এমন আশঙ্কায় সেটি কেবিন ব্যাগেজে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। পরে বাধ্য হয়ে এটি বাক্সবন্দি করে বিমানের কার্গো হোল্ডে পাঠানো হয়।

কিন্তু ফ্রাঙ্কফুর্টে পৌঁছানোর পর দেখা যায়, সেই বাক্সটির আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পরিচালক পাভেল তালানকিন বলেন, অস্কারকে অস্ত্র হিসেবে দেখা হওয়া অবাক করার মতো বিষয়। তিনি জানান, এর আগেও তিনি মূর্তিটি নিয়ে একাধিকবার ভ্রমণ করেছেন, তবে এমন পরিস্থিতির মুখোমুখি হননি।

এদিকে লুফথানসা কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং হারিয়ে যাওয়া অস্কার মূর্তিটি খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

সূত্র: দ্য হিন্দু

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...