Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

জার্মানিতে অবস্থানরত প্রায় ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছে পেন্টাগন।

বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ইউরোপীয় মিত্রদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক যখন টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে, তখনই এই সিদ্ধান্ত সামনে এলো। বিশেষ করে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এবং কূটনৈতিক অচলাবস্থা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সম্প্রতি জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস যুক্তরাষ্ট্রের ইরান নীতির সমালোচনা করেন। তার বক্তব্যে ইঙ্গিত ছিল, শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রকে পর্যাপ্ত গুরুত্ব দিচ্ছে না তেহরান। এ মন্তব্যের পর ওয়াশিংটনের সঙ্গে বার্লিনের দূরত্ব আরও বাড়ে।

এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মানিতে মোতায়েন সেনা কমানোর ইঙ্গিত দেন। অবশেষে সেটিই বাস্তবায়নের পথে এগোচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান, পরিকল্পনা অনুযায়ী আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে ধাপে ধাপে এই সেনা প্রত্যাহার সম্পন্ন হবে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ ন্যাটো জোটের ভেতরে নতুন করে চাপ সৃষ্টি করতে পারে এবং ইউরোপে নিরাপত্তা ব্যবস্থার ওপরও এর প্রভাব পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...