Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 30 April, 2026,
5:00 pm

লিংক কপি করা হয়েছে!

সংসদে রাষ্ট্রপতির অপসারণ ও গ্রেপ্তারের দাবি, তোলপাড় রাজনীতি

সংসদে রাষ্ট্রপতির অপসারণ ও গ্রেপ্তারের দাবি, তোলপাড় রাজনীতি

সংগৃহীত ছবি

জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ এবং গ্রেপ্তারের দাবি তুলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে নাহিদ ইসলাম রাষ্ট্রপতির বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তার দাবি, রাষ্ট্রপতির বঙ্গভবনে থাকা কিংবা সংসদে বক্তব্য দেওয়ার নৈতিক ভিত্তি নেই। এ সময় তিনি রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করার কথাও জানান।

বক্তব্যে রাষ্ট্রপতির অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দায়িত্ব পালনের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক প্রভাবের ছাপ ছিল। অতীতের কিছু আলোচিত মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব ঘটনায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে।

এছাড়া ২০০১ সালের সংখ্যালঘু নির্যাতন নিয়ে গঠিত তদন্ত কমিশনের নেতৃত্ব এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে নেওয়া সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে রাষ্ট্রপতির ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর রাষ্ট্রপতির অপসারণ নিয়ে আলোচনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। বর্তমান প্রেক্ষাপটে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়ে তিনি বলেন, এ নিয়ে স্পষ্ট অবস্থান নেওয়া প্রয়োজন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...