Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 30 April, 2026,
3:33 pm

লিংক কপি করা হয়েছে!

গণভোটের দাবিতে ১১ দলীয় জোটের বিভাগীয় কর্মসূচি ঘোষণা

গণভোটের দাবিতে ১১ দলীয় জোটের বিভাগীয় কর্মসূচি ঘোষণা

সংগৃহীত ছবি

গণভোটের মাধ্যমে জনগণের দেওয়া রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিয়াঁজো কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ জানান, নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায় গণ-অভ্যুত্থানের পর জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু সরকার সেই রায় উপেক্ষা করেছে বলে তাদের অভিযোগ।

তিনি বলেন, ক্ষমতাসীনদের কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে এবং প্রশাসনিক ক্ষেত্রে দলীয়করণ বাড়ছে। গণভোটে জনগণের প্রায় ৭০ শতাংশ রায়কে অস্বীকার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

হামিদুর রহমান আজাদ আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণ সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে মত দিয়েছিল। কিন্তু সরকার এখন সংসদের সংখ্যাগরিষ্ঠতার জোরে এককভাবে সংবিধান সংশোধনের পথে যাচ্ছে, যা তারা গ্রহণযোগ্য মনে করছে না।

তিনি অভিযোগ করেন, স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে দলীয় লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থি।

এ অবস্থায় সরকারের বিরুদ্ধে জনমত গঠনের পাশাপাশি ধারাবাহিক আন্দোলনের ঘোষণা দেয় জোটটি। কর্মসূচির মধ্যে রয়েছে বিক্ষোভ, সমাবেশ ও গণমিছিল।

ঘোষিত বিভাগীয় কর্মসূচি অনুযায়ী ১৬ মে রাজশাহী, ১১ জুলাই রংপুর, ১৩ জুলাই চট্টগ্রাম, ১৮ জুলাই বরিশাল, ২৫ জুলাই খুলনা, ২৭ জুলাই ময়মনসিংহ বিভাগে সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেওয়া হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...