Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 30 April, 2026,
4:49 pm

লিংক কপি করা হয়েছে!

বজ্রপাতে ৪ দিনে ৪৭ মৃত্যু, নিরাপদে থাকতে যা করবেন

বজ্রপাতে ৪ দিনে ৪৭ মৃত্যু, নিরাপদে থাকতে যা করবেন

সংগৃহীত ছবি

দেশের ৯টি জেলায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে বুধবার (২৯ এপ্রিল) রাতে দেওয়া পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে দেশের বেশ কয়েকটি বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে সাম্প্রতিক দিনগুলোতে কালবৈশাখী ঝড়ে দেশের বিভিন্ন জেলায় একাধিক প্রাণহানি ঘটেছে। বুধবারই অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এর আগের কয়েকদিনেও বজ্রপাতে বহু মানুষের মৃত্যু হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বজ্রপাত ও ঝড়ের সময় জনসাধারণকে বিশেষ সতর্ক থাকতে হবে। আকাশে কালো মেঘ বা বজ্রধ্বনি শোনা গেলে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ঘরবাড়িতে অবস্থানের সময় দরজা-জানালা বন্ধ রাখা, ধাতব বস্তু স্পর্শ না করা এবং বাইরে থাকলে গাছ বা খোলা স্থানে না দাঁড়ানোর নির্দেশনা দিয়েছে সংস্থাটি। পাশাপাশি জলাশয় বা নদীতে অবস্থান করাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, শেষ বজ্রধ্বনি শোনার পর অন্তত ৩০ মিনিট নিরাপদ স্থানে অবস্থান করতে হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...