Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 30 April, 2026,
4:11 pm

লিংক কপি করা হয়েছে!

ইসরায়েলি অভিযানে উত্তপ্ত অধিকৃত পশ্চিম তীর, বাড়ছে উত্তেজনা

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান একাধিক গ্রেপ্তার

সংগৃহীত ছবি

অধিকৃত পশ্চিম তীরে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনিদের বাড়িতে হানা ও গ্রেপ্তার অভিযান চলছে বলে জানিয়েছে ওয়াফা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ভোরে নাবলুস শহরের কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। একই সময় হেবরনের পশ্চিমে ইধনা এলাকায় আরও ১১ জনকে আটক করা হয়েছে।

তুবাসের উত্তরে আকাবা এলাকায় এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। কালকিলিয়া শহরে অভিযান চালিয়ে তিনজন তরুণকে আটক করা হয়। এছাড়া রামাল্লাহ ও আল-বিরেহ অঞ্চলে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে জেনিনের পশ্চিমে রুম্মানাহ ও জুবুবা এলাকায়ও ইসরায়েলি সেনারা অভিযান চালিয়েছে বলে জানা গেছে।

বেথলেহেম অঞ্চলের পশ্চিমে একটি গ্রামের প্রবেশমুখে সামরিক চৌকি স্থাপন করা হয়েছে।

এদিকে উত্তর জর্ডান ভ্যালিতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় এক ফিলিস্তিনি ব্যক্তি ও তার ছেলে আহত হয়েছেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...