Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 30 April, 2026,
2:23 pm

লিংক কপি করা হয়েছে!

ইসরায়েলের কবজায় গাজা অভিমুখী সাহায্যকারী জাহাজ

গাজা অভিমুখী ফ্লোটিলা আটক করল ইসরায়েলি নৌবাহিনী

সংগৃহীত ছবি

গাজায় মানবিক সহায়তা নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গ্রিসের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। আয়োজকরা এ ঘটনাকে “বিচারহীনতার চরম বহিঃপ্রকাশ” হিসেবে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের ১২ এপ্রিল স্পেনের একটি বন্দর থেকে গাজা অভিমুখে মানবিক সহায়তা নিয়ে দ্বিতীয়বারের মতো যাত্রা শুরু করে এই নৌবহর।

আয়োজকদের দাবি, ভূমধ্যসাগরের ক্রিট দ্বীপের কাছে আন্তর্জাতিক জলসীমায় থাকা অবস্থায় তাদের নৌবহরকে ইসরায়েলি বাহিনী বেআইনিভাবে আটক করে। তারা এটিকে “জলদস্যুতা” বলে উল্লেখ করে জানায়, কোনো দেশই আন্তর্জাতিক জলসীমার ওপর একক নিয়ন্ত্রণ বা দখলের অধিকার রাখে না।

জাতিসংঘে ইসরায়েলের দূত ড্যানি ড্যানন বলেন, নৌবহরটি ইসরায়েলি জলসীমায় প্রবেশের আগেই থামিয়ে দেওয়া হয়েছে।

এর আগে একই সংগঠনের আরেকটি নৌবহর গাজায় পৌঁছানোর চেষ্টা করলে সেটিও ইসরায়েলি সেনারা আটক করে। ওই অভিযানে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ শত শত অংশগ্রহণকারীকে আটক করা হয়েছিল।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...