Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 30 April, 2026,
1:00 pm

লিংক কপি করা হয়েছে!

ব্যাচেলর পয়েন্টে এবার নেপালি চমক, কে এই অভিনেত্রী?

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর শুটিং এবার নেপালে হচ্ছে

সংগৃহীত ছবি

জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব সিরিজ ব্যাচেলর পয়েন্ট-এর সিজন ৫-এর শুটিং চলছে নেপালে। এবারই প্রথমবারের মতো সিরিজটির শুটিং দেশের বাইরে হচ্ছে।

নেপালে চলমান শুটিংয়ে অংশ নিয়েছেন কাবিলা, নেহাল, পাশা, হাবু এবং সিরিজের অন্যান্য পরিচিত চরিত্ররা। তাদের সঙ্গে এবার যুক্ত হয়েছেন নেপালের অভিনেত্রী রাজেশ্রী থাপা।

পরিচালক অমি ফেসবুকে একটি পোস্ট দিয়ে চরিত্রটি নিয়ে দর্শকদের অনুমান করতে বলেন। এরপর থেকেই কমেন্ট বক্সে শুরু হয় ভক্তদের নানা মজার ও কৌতূহলপূর্ণ মন্তব্যের ঝড়।

অনেকে ধারণা করছেন এটি “মতবলের নেপালি বউ”, কেউ বলছেন “হাবুর প্রেমিকা”, আবার কেউ মজা করে লিখেছেন “বাচ্চু স্যারের ফরেনার পিএস”। অনেকেই আবার অভিনেত্রীর লুক নিয়েও প্রশংসা করেছেন।

নেপাল থেকে পরিচালক অমি জানিয়েছেন, রাজেশ্রী থাপা একজন নেপালি অভিনেত্রী এবং তাকে চ্যাপ্টার ১২-তে একটি সারপ্রাইজ চরিত্রে দেখা যাবে। তিনি এটিকে এই সিজনের “নতুন সেনসেশন” হিসেবে উল্লেখ করেছেন।

সাফল্যের ধারাবাহিকতায় সিরিজটি চ্যানেল আই, বুম ফিল্ম এবং বঙ্গ প্ল্যাটফর্মে একযোগে প্রচারিত হচ্ছে।

সিরিজটিতে আগের মতোই পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, পাভেলসহ অনেকে রয়েছেন। নতুন করে যুক্ত হয়েছেন শামীম হাসান সরকার, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, ইশতিয়াক রোমেল, স্পর্শিয়া ও জায়েদ।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...