Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 30 April, 2026,
11:19 am

লিংক কপি করা হয়েছে!

পরিত্যক্ত ব্যাগে মিলল থানা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ গুলি

নারায়ণগঞ্জে পরিত্যক্ত ব্যাগ থেকে শর্টগানের ১১ রাউন্ড গুলি

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ এর সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে জুলাই গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া ১১ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথের দেয়ালের পাশে লাল রঙের একটি সন্দেহজনক শপিং ব্যাগ পড়ে থাকতে দেখা যায়।

পরে টহল টিম বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি উদ্ধার করে। ব্যাগটি তল্লাশি করে থানা থেকে লুট হওয়া শর্টগানের ১১ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

উদ্ধারকৃত এসব গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...