Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
ফল প্রকাশের পর রণক্ষেত্র পশ্চিমবঙ্গ, সহিংসতায় উত্তপ্ত রাজ্যশুধু খেলা দেখেই আয় ৫০ হাজার ডলার, বিশ্বকাপে দারুণ চাকরির সুযোগমে জুড়ে তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা, সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরেরহরমুজ ইস্যুতে বড় ইউটার্ন ট্রাম্পের, স্থগিত ‘প্রজেক্ট ফ্রিডম’ফল প্রকাশের পর রণক্ষেত্র পশ্চিমবঙ্গ, সহিংসতায় উত্তপ্ত রাজ্যশুধু খেলা দেখেই আয় ৫০ হাজার ডলার, বিশ্বকাপে দারুণ চাকরির সুযোগমে জুড়ে তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা, সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরেরহরমুজ ইস্যুতে বড় ইউটার্ন ট্রাম্পের, স্থগিত ‘প্রজেক্ট ফ্রিডম’

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 29 April, 2026,
4:34 pm

লিংক কপি করা হয়েছে!

চট্টগ্রামের জলবদ্ধতা: নগরবাসীর দুর্ভোগে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

চট্টগ্রামের জলাবদ্ধতায় দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

সংগৃহীত ছবি

চট্টগ্রামে ভয়াবহ জলাবদ্ধতায় নগরবাসীর চরম ভোগান্তিতে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে এবং দ্রুত সমাধানে কাজ চলছে।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের পয়েন্ট অব অর্ডারে করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, চট্টগ্রাম শহরের বড় একটি অংশ পানিতে তলিয়ে গেছে, ফলে সাধারণ মানুষ ব্যাপক কষ্টে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিটি করপোরেশনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জলাবদ্ধতা নিরসনে সময় লাগবে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, “এই কষ্টের জন্য আমি চট্টগ্রামবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই দুর্যোগ থেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে।”

তিনি আরও জানান, সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে শহর ও গ্রামাঞ্চলের জলাবদ্ধতা সমস্যা সমাধানে কাজ করছে এবং জনগণের সহযোগিতা পেলে এ সমস্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...