Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

কখনো তীব্র রোদ, আবার কখনো ঝমঝমিয়ে বৃষ্টি এই খামখেয়ালি আবহাওয়ায় বাঙালির খাবার টেবিলে খিচুড়ির চাহিদা যেন আরও বেড়ে যায়। বিশেষ করে বৃষ্টির দিনে ধোঁয়া ওঠা খিচুড়ির সঙ্গে ভুনা মাংস ও টক আচার হলে খাবারের স্বাদ হয়ে ওঠে আরও দ্বিগুণ। এমনই এক ভিন্ন স্বাদের পদ হলো আচারি মাংস খিচুড়ি। চলুন জেনে নেওয়া যাক সহজ রেসিপি।

উপকরণ

  • চাল: ১ কেজি
  • মাংস: দেড় কেজি (ছোট টুকরো করা)
  • ডাল: মসুর ও মুগ ডাল মিশিয়ে ১ কাপ
  • আচার: ১ কাপ (আম বা জলপাইয়ের টক আচার)
  • সরিষার তেল: ১ কাপ
  • পেঁয়াজ কুচি: ১ কাপ
  • হলুদ, ধনিয়া, জিরা ও গরম মসলা গুঁড়া
  • শুকনো মরিচ, কাঁচা মরিচ ও লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালী১. মাংস রান্না:
মাংস ছোট টুকরো করে ধুয়ে নিন। এরপর সব মসলা দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করে রাখুন।

২. ডাল প্রস্তুত:
মুগ ডাল হালকা ভেজে ধুয়ে নিন। চাল ও মসুর ডালও পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখুন।

৩. খিচুড়ি রান্না:
হাঁড়িতে চাল ও ডাল দিয়ে সামান্য ভেজে নিন। এরপর প্রয়োজনমতো গরম পানি ও মসলা দিয়ে রান্না শুরু করুন।

৪. মাংস যোগ করা:
খিচুড়ির পানি কমে এলে আগে থেকে রান্না করা মাংস ওপরে ছড়িয়ে দিন। অতিরিক্ত নাড়াচাড়া করবেন না, এতে খিচুড়ি নরম ও ঝরঝরে থাকবে।

৫. আচার মেশানো:
চুলা থেকে নামানোর আগে টক আচার ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রাখুন।

পরিবেশন

গরম গরম আচারি মাংস খিচুড়ি পরিবেশন করুন বেগুন ভাজা, সালাদ বা ভাজাপোড়ার সঙ্গে। বৃষ্টির দিনে এই খাবার হয়ে উঠবে একদম পারফেক্ট কমফোর্ট ফুড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...