Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 29 April, 2026,
5:19 pm

লিংক কপি করা হয়েছে!

পদ্মায় ধরা ৯ কেজির চিতল, নিলামে বিক্রি ১৪ হাজার টাকায়

পদ্মায় ধরা ৯ কেজির চিতল, নিলামে বিক্রি ১৪ হাজার টাকায়

সংগৃহীত ছবি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদী থেকে ধরা পড়েছে বড় আকৃতির একটি চিতল মাছ, যা নিলামে বিক্রি হয়েছে উল্লেখযোগ্য দামে।

বুধবার সকালে দৌলতদিয়া পদ্মার মোহনায় জেলে আলতাফ হালদারের জালে মাছটি ধরা পড়ে। আগের রাতে নদীতে জাল ফেলেছিলেন তিনি। ভোরে জাল তুলতেই বড় আকারের চিতল মাছটি ধরা পড়ে বলে জানান সংশ্লিষ্টরা।

পরে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকায় মাছটি নিলামে তোলা হয়। সেখানে স্থানীয় এক মাছ ব্যবসায়ী এটি কিনে নেন। প্রতি কেজি ১৬০০ টাকা দরে ৯ কেজি ওজনের মাছটির মোট মূল্য দাঁড়ায় ১৪ হাজার ৪০০ টাকা।

ক্রেতা জানান, মাছটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পর ঢাকার এক ক্রেতার কাছে অল্প লাভে বিক্রি করা হয়েছে। বিশেষ ব্যবস্থায় মাছটি রাজধানীতে পাঠানো হবে।

স্থানীয়দের মতে, পদ্মা নদীতে মাঝে মধ্যেই বড় আকৃতির মাছ ধরা পড়লেও এমন দামে বিক্রি হওয়া মাছ খুব বেশি দেখা যায় না। এতে জেলে ও ব্যবসায়ীদের মধ্যে বেশ উৎসাহ তৈরি হয়েছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...