Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 29 April, 2026,
3:09 pm

লিংক কপি করা হয়েছে!

চাকরিজীবীদের জন্য সুখবর | আসছে টানা ১০ দিনের লম্বা ছুটি

চাকরিজীবীদের জন্য সুখবর আসছে টানা ১০ দিনের লম্বা ছুটি

সংগৃহীত ছবি

ঈদুল ফিতরের বড় ছুটির পর আবারও দীর্ঘ ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছয় দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে, যা আরও একদিন বাড়ার সম্ভাবনাও রয়েছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৬ মে (মঙ্গলবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত ঈদের ছুটি নির্ধারিত রয়েছে। এর মধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি থাকবে বলে জানা গেছে।

এর আগে ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকবে। প্রয়োজনে শনিবার অফিস খোলা রেখে সেই ছুটিটি ঈদের সঙ্গে যুক্ত করা হতে পারে, ফলে ছুটি আরও একদিন বাড়তে পারে। এর আগেও ঈদুল ফিতরের সময় একদিন অতিরিক্ত ছুটি দিয়েছিল সরকার।

🔹 ১০ দিনের টানা ছুটির সুযোগ

সরকারি চাকরিজীবীরা চাইলে ঈদের আগে দুই দিন ঐচ্ছিক ছুটি নিলে ছুটির সময় আরও দীর্ঘ হতে পারে। ২৪ ও ২৫ মে (রবি ও সোমবার) ছুটি নিলে এবং এর আগে ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি যুক্ত হলে মোট ছুটি দাঁড়াতে পারে টানা ১০ দিনে ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত।

🔹 মধ্যপ্রাচ্যে ঈদ সম্ভাব্য তারিখ

এদিকে মধ্যপ্রাচ্যের দেশ ওমান ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটির ঘোষণা দিয়েছে। দেশটিতে ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত সরকারি ছুটি থাকবে। এছাড়া ২৫ মে স্বাধীনতা দিবস উপলক্ষে আরও একদিন ছুটি ঘোষণা করা হয়েছে।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ২৬ মে আরাফাত দিবস পালিত হতে পারে এবং পরদিন ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

হিজরি ক্যালেন্ডারের ১২তম মাস জিলহজের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়, যা হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের স্মরণে উদযাপিত হয়।

সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়। সেই হিসেবে আগামী ২৮ মে দেশে ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...