Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 28 April, 2026,
3:47 pm

লিংক কপি করা হয়েছে!

দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক ফায়দা নিতেই ব্যবহার হতো এই শব্দ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি

দেশে বর্তমানে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে “জঙ্গিবাদ” শব্দটি ব্যবহার করা হতো।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে Bangladesh Coast Guard-এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “আমাদের দেশে বর্তমানে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই। কিছু এক্সট্রিমিস্ট বা রেডিক্যাল গ্রুপ সব দেশেই থাকে, তবে এটিকে অতীতে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে।”

দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক ফায়দা নিতেই ব্যবহার হতো এই শব্দ: স্বরাষ্ট্রমন্ত্রীতিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বিশ্বব্যাপী সামরিক গোয়েন্দা শাখা কাজ করে এবং কোনো সদস্য অপরাধে জড়িত হলে প্রচলিত সামরিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় এটি স্বাভাবিক প্রক্রিয়া।

সেনাবাহিনীর মাঠে উপস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ধীরে ধীরে সেনা মোতায়েন কমানো হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে সীমিত আকারে তাদের ব্যবহার করা হবে।

পুলিশ সদর দপ্তরের সতর্কতামূলক চিঠি প্রসঙ্গে তিনি জানান, সরকার এমন কোনো চিঠি দেয়নি। তবে জাতীয় দিবস ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে কেন্দ্র করে নিয়মিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) অনুযায়ী নিরাপত্তা জোরদার করা হয়।

কোস্ট গার্ডের কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী বলেন, নদীমাতৃক বাংলাদেশের বাস্তবতায় উপকূলীয় ও জলপথ নিরাপত্তা আরও সম্প্রসারণ করা হবে। বিশেষ করে হাওর অঞ্চলেও কোস্ট গার্ডের কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে প্রায় ৫ হাজার সদস্যের কোস্ট গার্ডকে ধাপে ধাপে ১০ হাজারে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি আধুনিক সরঞ্জাম, হেলিকপ্টার, আবাসন ও প্রশিক্ষণ সুবিধাও বাড়ানো হবে।

উপকূলীয় এলাকায় জলদস্যুতা বৃদ্ধির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, অপরাধ দমনে প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকেও আরও আধুনিক ও প্রস্তুত থাকতে হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...