Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 28 April, 2026,
2:58 pm

লিংক কপি করা হয়েছে!

মানবিক রাষ্ট্র গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর, ন্যায়বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি

মানবিক রাষ্ট্র গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর, ন্যায়বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি

সংগৃহীত ছবি

ন্যায়বিচার নিশ্চিত করতে মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অর্থের অভাবে দেশের কোনো নাগরিক যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সেটিই সরকারের মূল লক্ষ্য।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীতে আয়োজিত আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি দাবি করেন, ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশ এখন গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, যারা আর্থিকভাবে অসচ্ছল, তাদের জন্য সরকার সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে আইনি সহায়তা কার্যক্রম আরও শক্তিশালী করছে। তার মতে, ন্যায়বিচারের ধারণা শুধু আইনের বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে মানুষের জীবনে বাস্তব রূপ পাওয়া জরুরি।

তিনি আরও বলেন, ন্যায়পরায়ণতা তখনই অর্থবহ হয়, যখন আইন শুধু যান্ত্রিকভাবে প্রয়োগ না হয়ে মানুষের মর্যাদা রক্ষা করে এবং তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করে। রাষ্ট্রের প্রতিটি নাগরিক যেন সাংবিধানিক অধিকার অনুযায়ী বিচার পাওয়ার সুযোগ পায়, সে লক্ষ্যে সরকার লিগ্যাল এইড কার্যক্রমকে আরও বিস্তৃত করবে।

প্রধানমন্ত্রী জানান, বিচার বিলম্ব মানেই ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়া। এই বাস্তবতা মাথায় রেখে মামলা দায়েরের আগেই বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে দ্রুত ও কার্যকর সমাধান নিশ্চিত করা যায়।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...