Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

ঢাকার সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক পাঁচটি পৃথক মামলায় হাইকোর্টে পাওয়া জামিন বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ।

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা জামিন স্থগিতের আবেদন খারিজ করে এ আদেশ দেন।

এর ফলে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতি, যুবদলকর্মী হত্যা এবং দুর্নীতি দমন কমিশনের করা একাধিক মামলায় তার জামিন কার্যকরই থাকছে।

এর আগে চলতি বছরের ৮ মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ চারটি মামলায় রুলসহ তাকে জামিন দেন। পরে ১১ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আরেক মামলাতেও তিনি জামিন পান। পরে এসব জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে যাত্রাবাড়ীতে যুবদলকর্মী হত্যা মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়। এরপর তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা হয়।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রায় জালিয়াতির অভিযোগে ২৭ আগস্ট শাহবাগ থানায় একটি মামলা করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। একই অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা ও বন্দর থানায় আরও দুটি মামলা দায়ের করা হয়। পাশাপাশি প্লট জালিয়াতির অভিযোগে দুদক পৃথক মামলা করে।

নিম্ন আদালতে জামিন না পেয়ে তিনি হাইকোর্টে আবেদন করলে আদালত রুলসহ জামিন মঞ্জুর করেন, যা এখন আপিল বিভাগেও বহাল থাকল।

খায়রুল হক ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন এবং ২০১১ সালের মে মাসে অবসরে যান। পরবর্তীতে তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...