Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 28 April, 2026,
2:40 pm

লিংক কপি করা হয়েছে!

এসএসসি–এইচএসসি পরীক্ষার সময়সূচিতে বড় পরিবর্তনের পরিকল্পনা

এসএসসি–এইচএসসি পরীক্ষার সময়সূচিতে বড় পরিবর্তনের পরিকল্পনা

সংগৃহীত ছবি

দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সহজ করা এবং দীর্ঘদিনের সেশনজট কমাতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি এগিয়ে আনার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা বছরের শেষ দিকে অর্থাৎ ডিসেম্বর মাসে নেওয়ার পরিকল্পনা রয়েছে। একইভাবে এইচএসসি পরীক্ষার সময়ও এগিয়ে আনার বিষয়ে আলোচনা চলছে, যাতে ফল প্রকাশের পর দ্রুত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরু করা যায়।

তিনি বলেন, বর্তমানে শিক্ষার্থীদের দীর্ঘ সময় ধরে ভর্তি পরীক্ষার জন্য বিভিন্ন জেলায় ঘুরতে হয়, এতে সময় ও অর্থের চাপ তৈরি হচ্ছে। এই সমস্যা কমাতেই নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।

বর্তমানে এইচএসসি পাসের পর শিক্ষার্থীরা একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে বাধ্য হন, যা কয়েক মাস ধরে চলতে থাকে। আগে এই ভোগান্তি কমাতে গুচ্ছ ভর্তি পদ্ধতি চালু করা হলেও তা পুরোপুরি কার্যকর হয়নি।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অধীনে একসময় ২৪টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিলেও পরে কয়েকটি বিশ্ববিদ্যালয় আলাদা হয়ে যায়। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও মেডিক্যাল কলেজসহ শীর্ষ প্রতিষ্ঠানগুলো এখনো পৃথকভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে।

শিক্ষামন্ত্রী আরও জানান, ভবিষ্যতে সব বিশ্ববিদ্যালয়কে একক বা সমন্বিত ভর্তি পরীক্ষার আওতায় আনার বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে ইউজিসিকে দায়িত্ব দেওয়া হবে এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বৈঠকের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...