Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
ফল প্রকাশের পর রণক্ষেত্র পশ্চিমবঙ্গ, সহিংসতায় উত্তপ্ত রাজ্যশুধু খেলা দেখেই আয় ৫০ হাজার ডলার, বিশ্বকাপে দারুণ চাকরির সুযোগমে জুড়ে তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা, সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরেরহরমুজ ইস্যুতে বড় ইউটার্ন ট্রাম্পের, স্থগিত ‘প্রজেক্ট ফ্রিডম’ফল প্রকাশের পর রণক্ষেত্র পশ্চিমবঙ্গ, সহিংসতায় উত্তপ্ত রাজ্যশুধু খেলা দেখেই আয় ৫০ হাজার ডলার, বিশ্বকাপে দারুণ চাকরির সুযোগমে জুড়ে তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা, সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরেরহরমুজ ইস্যুতে বড় ইউটার্ন ট্রাম্পের, স্থগিত ‘প্রজেক্ট ফ্রিডম’

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 27 April, 2026,
5:28 pm

লিংক কপি করা হয়েছে!

রাজধানীর ১১ পাম্পে ফুয়েল পাস ছাড়া মিলবে না তেল, নতুন নির্দেশনা

রাজধানীর ১১ পাম্পে ফুয়েল পাস ছাড়া মিলবে না তেল, নতুন নির্দেশনা

সংগৃহীত ছবি

রাজধানীর নির্দিষ্ট ১১টি ফিলিং স্টেশনে জ্বালানি নিতে নতুন নিয়ম চালু করেছে সরকার। এখন থেকে এসব পাম্পে ফুয়েল পাস ছাড়া মোটরসাইকেল কিংবা যানবাহনে জ্বালানি দেওয়া হবে না।

মঙ্গলবার ২৮ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

সোমবার ২৭ এপ্রিল মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়।

নির্ধারিত ফিলিং স্টেশনগুলোর মধ্যে রয়েছে রাজধানীর শাপলা চত্বর, মহাখালী, উত্তরা, তেজগাঁও, মিরপুর ও গাবতলীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার পাম্পগুলো।

মন্ত্রণালয় জানায়, ফুয়েল পাস মূলত একটি কিউআর কোডভিত্তিক ডিজিটাল সিস্টেম। ব্যবহারকারীরা ওয়েবসাইটে নিবন্ধন করে এই কিউআর কোড সংগ্রহ করতে পারবেন।

আইফোন ব্যবহারকারীরা সরাসরি ওয়েবসাইট থেকে কিউআর কোড তৈরি করে তা ফোনে সংরক্ষণ বা প্রিন্ট করে রাখতে পারবেন। একইভাবে যাদের অ্যান্ড্রয়েড ফোন নেই, তারাও নিবন্ধনের মাধ্যমে কিউআর কোড সংগ্রহ করে প্রিন্ট কপি ব্যবহার করতে পারবেন।

ফিলিং স্টেশনে জ্বালানি নেওয়ার সময় এই কিউআর কোড স্ক্যান করেই তেল সরবরাহ করা হবে।

এ ছাড়া ব্যক্তিগত গাড়ির জন্য ‘ঘ’ সিরিজ উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই সিরিজের গাড়িগুলোকে দ্রুত ফুয়েল পাসের আওতায় নিবন্ধন করার আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রণালয় বলছে, জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতেই এই ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...