Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
রাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালারাবি শিক্ষার্থীদের অবরোধে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধরাজধানীর ভাটারায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনকডিসেম্বরে পূর্ণাঙ্গ নয়, আংশিক চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালদাদির ত্যাগ আর সংগ্রামেই বিশ্বজয়ের পথে লামিনে ইয়ামালনতুন পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেতবিশ্বের সপ্তম দূষিত শহর ঢাকা, বায়ুদূষণে শীর্ষে কাম্পালা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 27 April, 2026,
5:23 pm

লিংক কপি করা হয়েছে!

কালবৈশাখীর তাণ্ডবে জামালপুরে মর্মান্তিক মৃত্যু, একই পরিবারের ৩ জন নিহত

কালবৈশাখীর তাণ্ডবে জামালপুরে মর্মান্তিক মৃত্যু, একই পরিবারের ৩ জন নিহত

সংগৃহীত ছবি

জামালপুরে কালবৈশাখী ঝড়ে মর্মান্তিক এক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন এক মা ও তার দুই মেয়ে।

সোমবার ২৭ এপ্রিল ভোররাতের দিকে জেলার মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিজ বাড়ির একটি টিনের ঘরে পাশাপাশি ঘুমিয়ে ছিলেন পরিবারের তিন সদস্য। গভীর রাতে হঠাৎ ঝোড়ো হাওয়া ও বজ্রসহ কালবৈশাখী ঝড় শুরু হয়। একপর্যায়ে ঘরের পাশে থাকা একটি বড় মেহগনি গাছ উপড়ে গিয়ে ঘরের ওপর ভেঙে পড়ে।

গাছচাপায় ঘরের ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান তারা।

নিহতরা হলেন খুকি বেগম ৬৫, তার মেয়ে ফরিদা আক্তার ৪০ এবং ফতে আক্তার ৩৭। তারা সবাই একই পরিবারের সদস্য।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে তিনজনের মৃত্যুতে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উবায়দুর রহমান জানান, ঝড়ের সময় গাছ ভেঙে ঘরের ওপর পড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ঘটনাটি জানার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...