Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 27 April, 2026,
3:45 pm

লিংক কপি করা হয়েছে!

এনসিপিতে যোগ দিয়ে বাসা ছাড়ার চাপের অভিযোগ কাফির

এনসিপিতে যোগ দিয়ে বাসা ছাড়ার চাপের অভিযোগ কাফির

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–তে যোগ দেওয়ার পর বাসা ছাড়ার চাপ ও একটি প্রতিষ্ঠানের সঙ্গে করা ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তি বাতিলের অভিযোগ তুলেছেন কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি।

সোমবার ফেসবুক লাইভে এসে তিনি এসব অভিযোগ করেন।

কাফির দাবি অনুযায়ী, রাজধানীর একটি বাসার চিলেকোঠায় তিনি প্রায় তিন বছর ধরে বসবাস করছেন। সম্প্রতি এনসিপিতে যোগ দেওয়ার পর বাসা ছাড়ার জন্য বাড়ির মালিকপক্ষের কিছু সদস্য তাকে চাপ দিচ্ছেন। একইসঙ্গে মালিকপক্ষের মধ্যে অভ্যন্তরীণ বিভাজনের কারণে তাকে বিভিন্নভাবে হয়রানির মুখে পড়তে হচ্ছে বলেও তিনি জানান।

তিনি আরও দাবি করেন, মালিকপক্ষের একজন সরকারি দলের উচ্চপর্যায়ের কর্মকর্তার সঙ্গে সম্পৃক্ত। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি।

এছাড়া একটি প্রতিষ্ঠানের সঙ্গে তার এক বছরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তি ছিল জানিয়ে কাফি বলেন, রোববার হঠাৎ করেই প্রতিষ্ঠানটি যোগাযোগ করে চুক্তি চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে জানায়। রাজনৈতিক কারণে চুক্তি বাতিল করা হয়েছে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

কাফি বলেন, রাজনৈতিক অবস্থানের কারণে তিনি নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। তবে এসব পরিস্থিতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখলেও তা মোকাবিলার সক্ষমতা তার রয়েছে।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন নুরুজ্জামান কাফি।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...