Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 27 April, 2026,
1:34 pm

লিংক কপি করা হয়েছে!

ব্রাহ্মণবাড়িয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ: বিকাশে টাকা দিতে দেরি হওয়ায় আহত ৩০

সরাইলে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৩০

সংগৃহীত ছবি

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা থেকে নতুন হাবলি গ্রামের পশ্চিম পাড়া এবং পূর্ব পাড়া ও দক্ষিণ আরিফাইল এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই থেকে তিন সপ্তাহ আগে বিকাশে টাকা পাঠানোকে কেন্দ্র করে পশ্চিম পাড়ার বোরহান মিয়া ও পূর্ব পাড়ার শিহাবের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। তখন বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হলেও এলাকায় উত্তেজনা থেকেই যায়।

রোববার বিকেলে শিহাব তার বন্ধুদের নিয়ে পশ্চিম পাড়া এলাকায় গেলে একটি মাঠে ফুটবল খেলা নিয়ে বোরহানের সঙ্গে আবারও তর্কে জড়ান। একপর্যায়ে বোরহান ও তার অনুসারীরা শিহাব ও তার বন্ধুদের ওপর হামলা চালায়। এ ঘটনার জেরে সন্ধ্যার পর দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে কয়েক ঘণ্টা ধরে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...