Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 27 April, 2026,
2:16 pm

লিংক কপি করা হয়েছে!

টঙ্গীতে বাবা-ছেলে হত্যা, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

টঙ্গীতে বাবা-ছেলে হত্যা, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

সংগৃহীত ছবি

গাজীপুরের টঙ্গীতে বাবা ও ছেলেকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত সোহেলের বোন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন।

সোমবার সকালে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রবিবার ভোরে টঙ্গীর বনমালা এলাকা থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, নিহতরা হলেন মো. সোহেল এবং তার কিশোর ছেলে সাকিবুর রহমান শোয়েব। ঘটনার পরপরই সন্দেহভাজন হিসেবে সোহেলের বড় ছেলে সাইফুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার দেখানো হবে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনার রাতে বাবা ও দুই ছেলে একই ঘরে ছিলেন। ভোররাতে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে একজনের মরদেহ ঘরের ভেতর এবং অন্যজনের মরদেহ নিকটবর্তী রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়।

মরদেহে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। দুটি লাশই ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে সন্দেহজনক কিছু চলাচলের প্রমাণ মিলেছে। এতে একাধিক ব্যক্তির সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে। সম্ভাব্য আরেকজন জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার রহস্য উদঘাটনে কাজ চলছে এবং দ্রুতই বিস্তারিত জানা যাবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...