Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Tasmia

Dhaka,Bangladesh

প্রকাশিত : 27 April, 2026,
12:22 pm

লিংক কপি করা হয়েছে!

বক্স অফিস কাঁপাচ্ছে ‘মাইকেল’, প্রথম সপ্তাহেই রেকর্ড ভাঙা আয়

বক্স অফিস কাঁপাচ্ছে ‘মাইকেল’, প্রথম সপ্তাহেই রেকর্ড ভাঙা আয়

সংগৃহীত ছবি

বক্স অফিসে ঝড় তুলেছে Michael। মুক্তির প্রথম সপ্তাহেই আয় করে জীবনীভিত্তিক চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে বহুল আলোচিত এই সিনেমা।

প্রকাশের প্রথম উইকএন্ডে শুধু উত্তর আমেরিকাতেই ছবিটির আয় দাঁড়িয়েছে ৯৭ মিলিয়ন ডলার। আর বিশ্বব্যাপী সংগ্রহ ২১৭ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এর মধ্য দিয়ে বায়োপিক ঘরানায় সর্বকালের সেরা ওপেনিংয়ের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিনেমাটি।

এর আগে Straight Outta Compton এবং Bohemian Rhapsody যে রেকর্ড গড়েছিল, সেগুলো এখন পেছনের গল্প।

চলতি বছরের সবচেয়ে আলোচিত মুক্তিগুলোর একটি হয়ে ওঠা ছবিটি দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেলেও সমালোচকদের প্রতিক্রিয়া মিশ্র। তবে সাধারণ দর্শক প্রতিক্রিয়ায় সিনেমাটি বেশ শক্ত অবস্থান তৈরি করেছে।

Antoine Fuqua পরিচালিত সিনেমাটিতে Michael Jackson এর শৈশব, সংগ্রাম এবং বিশ্বসেরা পপ তারকায় পরিণত হওয়ার যাত্রা তুলে ধরা হয়েছে। সবচেয়ে আলোচিত বিষয়, মাইকেলের চরিত্রে অভিনয় করেছেন তার ভাগ্নে Jaafar Jackson।

প্রায় ২০০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে Lionsgate, Universal Pictures এবং মাইকেল জ্যাকসন এস্টেট।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, মাইকেলের বিতর্কিত অধ্যায়ের কিছু অংশ গল্পে সীমিত রাখা হয়েছে। তবে তাতেও দর্শক আগ্রহে ভাটা পড়েনি। বরং বিশাল বাণিজ্যিক সাফল্যের পর নির্মাতারা মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে আরও প্রজেক্ট ভাবছেন বলে আলোচনা চলছে।

‘কিং অব পপ’ যেন এবার বক্স অফিসেও নিজের সিংহাসন দখল করলেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...