Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim Hossain

Dhaka, Banlgadesh

প্রকাশিত : 26 April, 2026,
5:04 pm

লিংক কপি করা হয়েছে!

স্পিনারদের ব্যাটিং চান লিটন দাস

স্পিনারদের ব্যাটিং চান লিটন দাস

সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের ব্যাটিংয়ে সাম্প্রতিক সময়ে বেশ উন্নতি করেছে বাংলাদেশ। গত বছর বিস্ফোরক ব্যাটিংয়ে নতুন রেকর্ড গড়ে লিটন দাসের দল। সেই ধারাবাহিকতা ধরে রাখতে এবার স্পিনারদের কাছ থেকেও ব্যাটিংয়ে কিছুটা অবদান চান বাংলাদেশ অধিনায়ক।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সোমবার শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দুপুর ২টায় মাঠে গড়াবে প্রথম ম্যাচটি। এর আগে রোববার সকালে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এসে দলের দুর্বলতার দিক তুলে ধরেন লিটন দাস। সেখানেই স্পিনারদের ব্যাটিং অবদান রাখার প্রয়োজনীয়তার কথা জানান তিনি।

“দলের দুর্বলতার কথা যদি বলেন, টি-টোয়েন্টি ফরম্যাটে তো আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হয়। তাই ২-১টা উইকেট দ্রুত পড়বেই। তাই আমাদের মূল চিন্তা হলো, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন যারা স্পিন বোলিং করে, তাদের কাছ থেকে যদি ব্যাটিংটা পাই, আর অলরাউন্ডাররা যদি রান দিতে পারে, তাহলে একটা ভালো ব্যাটিং অর্ডার তৈরি হবে,” বলেন লিটন।

তিনি আরও বলেন, “বড় দলগুলোতে ৯ নম্বর পর্যন্ত ব্যাটিং ডেপথ থাকে। আমরা যদি সেই ডেপথ তৈরি করতে পারি, তাহলে ওপরের ব্যাটসম্যানরা আরও স্বাধীনভাবে খেলতে পারবে।”

সবশেষ সময়ে লেজের সারির ব্যাটারদের কাছ থেকে বড় রান না পেলেও খুব বেশি চাপ দিতে চান না অধিনায়ক। তার মতে, মূল ব্যাটার ও অলরাউন্ডাররা অবদান রাখলেই দল এগিয়ে যাবে।

“টি-টোয়েন্টি ফরম্যাটে যে পাঁচজন বোলার আছে, তাদের মধ্যে শরিফুল ইসলাম ও রিপন মণ্ডল ছাড়া বাকিরা মোটামুটি ব্যাটিং পারে। ওরা যদি ৫-৬ রানও করে দিতে পারে, তাহলেই যথেষ্ট। আমরা যে দল গড়ার চেষ্টা করছি, তারা যদি নিজেদের মতো পারফর্ম করতে পারে, তাহলে এই সমস্যা থাকবে না,” যোগ করেন লিটন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...