Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 26 April, 2026,
3:11 pm

লিংক কপি করা হয়েছে!

১১ অধিদপ্তর ও সংস্থায় নতুন ডিজি তিন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান

১১ অধিদপ্তর ও ৩ সংস্থায় নতুন ডিজি ও চেয়ারম্যান নিয়োগ

সংগৃহীত ছবি

একযোগে দেশের ১১টি অধিদপ্তর ও সংস্থায় নতুন মহাপরিচালক (ডিজি) এবং ৩টি কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে বিভিন্ন কর্মকর্তাকে বদলি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তাদের চাকরি ন্যস্ত করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।

১১ অধিদপ্তরে নতুন মহাপরিচালক

নতুন নিয়োগ অনুযায়ী মু. জসীম উদ্দিন খান খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন। খাদ্য অধিদপ্তর-এ তার চাকরি ন্যস্ত করা হয়েছে খাদ্য মন্ত্রণালয়ে।

ড. মো. লুৎফর রহমান পরিবেশ অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন, তার চাকরি ন্যস্ত করা হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে।

এম এম আরিফ পাশা কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কৃষি বিপণন অধিদপ্তর-এ তার চাকরি কৃষি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

দিল আফরোজ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন। তার চাকরি স্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এ এস এম মুস্তাফিজুর রহমান পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন। পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর-এ তার চাকরি শিল্প মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

খোন্দকার আনোয়ার হোসেন জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। তার চাকরি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মো. আব্দুল্লাহ আল-মামুন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর মহাপরিচালক হয়েছেন। তার চাকরি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে বদলি হয়েছেন। তার চাকরি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মো. আসাদুজ্জামান ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হয়েছেন। তার চাকরি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হয়েছেন। তার চাকরি নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে।

দেলোয়ার হোসেন গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন এবং তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

হাসান মাহমুদ জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব পেয়েছেন এবং তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।

৩ সংস্থায় নতুন চেয়ারম্যান

রাজা মো. আব্দুল হাই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।

মো. শফিকুল ইসলাম বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন।

মোহাম্মদ হাবীবুর রহমান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...