Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 26 April, 2026,
1:19 pm

লিংক কপি করা হয়েছে!

দীর্ঘ বিরতির পর ফিরছে ‘আজাইরা লিমিটেড’, ইউটিউব ফিল্ম নিয়ে বড় চমক

ঈদে ফিরছে ‘দ্য আজাইরা লিমিটেড নতুন ইউটিউব ফিল্ম ‘পৃথিবী বদলে গেছে’

সংগৃহীত ছবি

প্রায় নয় বছর আগে ইউটিউব চ্যানেল The Ajaira Limited-এর মাধ্যমে কনটেন্ট নির্মাণ শুরু করে তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পান কনটেন্ট ক্রিয়েটর প্রত্যয় হিরণ। মজার ও ব্যতিক্রমধর্মী ভিডিওর মাধ্যমে দ্রুতই তিনি পরিচিতি লাভ করেন। পরে অভিনয়ে ব্যস্ত হয়ে পড়ায় কিছু সময়ের জন্য ইউটিউব কনটেন্ট থেকে দূরে সরে যান তিনি।

দীর্ঘ বিরতির পর আবারও বড় আয়োজনে ফিরছে ‘দ্য আজাইরা লিমিটেড’। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন প্রজেক্টের ফার্স্ট লুক প্রকাশ করে এ ঘোষণা দেন প্রত্যয়।

জানা গেছে, আসন্ন ঈদুল আজহায় ইউটিউব ফিল্ম নিয়ে ফিরছে চ্যানেলটি। বন্ধুত্বের গল্পে নির্মিত এই ফিল্মের নাম রাখা হয়েছে ‘পৃথিবী বদলে গেছে’। এটি পরিচালনা করেছেন ম ম পৃথ্বী।

কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে প্রত্যয় হিরণ বলেন, অভিনয়ের ব্যস্ততার কারণে নিজের চ্যানেলের জন্য নতুন কনটেন্ট তৈরি করা সম্ভব হয়নি। তবে এবার বড় পরিসরের একটি কাজ নিয়ে ফিরছেন তিনি এবং আশা করছেন দর্শকরা এটি উপভোগ করবেন।

তিনি জানান, ফিল্মটির শুটিংয়ে চার থেকে পাঁচ মাস সময় লেগেছে। রাজধানীর বাইরে কক্সবাজার-এ প্রায় ১০ দিন শুটিং হয়েছে। বর্তমানে এর পোস্ট-প্রোডাকশন কাজ চলছে।

প্রত্যয় বলেন, এটি মূলত বন্ধুত্ব ও আবেগঘন একটি ফিল-গুড গল্প, যেখানে ভালোবাসা ও সম্পর্কের নানা দিক তুলে ধরা হয়েছে।

এই প্রজেক্টের জন্য তিনি অন্য কোনো নাটকে কাজ করেননি বলেও জানান। আপাতত ভালো গল্প না পেলে নতুন কোনো নাটকে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

‘দ্য আজাইরা লিমিটেড’ প্রযোজিত এই ইউটিউব ফিল্মে প্রত্যয় হিরণের পাশাপাশি অভিনয় করেছেন দিলারা জামান, দীপা খন্দকার, মাখনুন সুলতানা মাহিমা, রায়হান খানসহ আরও অনেকে।

আসন্ন ঈদুল আজহায় প্রত্যয়ের নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘পৃথিবী বদলে গেছে’।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...