Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 26 April, 2026,
10:22 am

লিংক কপি করা হয়েছে!

আজ সোনার দাম কত? একনজরে সোনা ও রুপার লেটেস্ট রেট

বাংলাদেশে আবারও কমলো সোনার দাম ২২ ক্যারেট ভরি ২,৪৪,৭১১ টাকা

সংগৃহীত ছবি

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনা ও রুপার দাম। রবিবার (২৬ এপ্রিল) থেকে নতুন নির্ধারিত দামে এই মূল্যবান ধাতু দুটি বিক্রি হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে সোনা ও রুপার দাম কমানোর ঘোষণা দেয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে ৩ হাজার ২৬৬ টাকা এবং রুপার দাম কমেছে ৩৫০ টাকা।

বাজুস জানায়, স্থানীয় বাজারে পিওর গোল্ড ও সিলভারের (তেজাবি সোনা ও রুপা) দাম কমে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে, যা বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের সোনা ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের সোনা ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে ১৫ এপ্রিল সোনার দাম বাড়ানো হয়েছিল, তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা।

অন্যদিকে, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭১৫ টাকায়। ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...