Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

দুই দিনে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে মোট ৭৭৩টি মামলা নিষ্পত্তি এবং ২ হাজার ১৬৭টি মামলার শুনানি সম্পন্ন হয়েছে।

সুপ্রিম কোর্ট-এর গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ তথ্য জানান।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী-এর নির্দেশনায় প্রতি সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়াল উপস্থিতিতে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

দুই দিনের পরিসংখ্যানে দেখা যায়, বুধবার আপিল ও হাইকোর্ট বিভাগ মিলিয়ে ৭০৭টি মামলার শুনানি এবং ১৭৭টি মামলার নিষ্পত্তি হয়। অন্যদিকে বৃহস্পতিবার আপিল বিভাগ (চেম্বার জজসহ) ১৮৯টি মামলা শুনানি ও ৯৫টি মামলা নিষ্পত্তি করে এবং হাইকোর্ট বিভাগে ১,২৭১টি মামলা শুনানি ও ৫০১টি মামলা নিষ্পত্তি হয়।

সব মিলিয়ে দুই দিনে ভার্চুয়াল কোর্টে ব্যাপক সংখ্যক মামলার নিষ্পত্তি ও শুনানি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

এদিকে ভার্চুয়াল কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে কিছু আইনজীবী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ ও সমাবেশ করেছেন। তারা আগামী সোমবারের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার না হলে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।

উল্লেখ্য, ২০২০ সালে করোনার সময় থেকে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল কোর্ট চালু হয়, যা পরবর্তীতে আইনগত ভিত্তি পেয়ে স্থায়ী ব্যবস্থায় রূপ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...