Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
ফল প্রকাশের পর রণক্ষেত্র পশ্চিমবঙ্গ, সহিংসতায় উত্তপ্ত রাজ্যশুধু খেলা দেখেই আয় ৫০ হাজার ডলার, বিশ্বকাপে দারুণ চাকরির সুযোগমে জুড়ে তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা, সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরেরহরমুজ ইস্যুতে বড় ইউটার্ন ট্রাম্পের, স্থগিত ‘প্রজেক্ট ফ্রিডম’ফল প্রকাশের পর রণক্ষেত্র পশ্চিমবঙ্গ, সহিংসতায় উত্তপ্ত রাজ্যশুধু খেলা দেখেই আয় ৫০ হাজার ডলার, বিশ্বকাপে দারুণ চাকরির সুযোগমে জুড়ে তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা, সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরেরহরমুজ ইস্যুতে বড় ইউটার্ন ট্রাম্পের, স্থগিত ‘প্রজেক্ট ফ্রিডম’

বিস্তারিত

MD Ekram

Dhaka Bangladesh

প্রকাশিত : 25 April, 2026,
2:48 pm

লিংক কপি করা হয়েছে!

পাকিস্তান সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক

পাকিস্তান সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক

সংগৃহীত ছবি

আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তানের ইসলামাবাদে অবস্থান করছেন।

ইরানি দূতাবাসের বরাতে জানা গেছে, ইরানের এই উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানের শীর্ষ বেসামরিক ও নিরাপত্তা নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে।

এক প্রতিবেদনে সামা টিভি জানায়, বৈঠকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসিম মালিকও উপস্থিত ছিলেন। আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।

ইরানি প্রতিনিধিদলে আরও ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এবং পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমির মোকাদ্দম।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতা প্রক্রিয়া সামনে রেখে ইসলামাবাদ এখন একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই প্রক্রিয়ায় বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হচ্ছে।

এদিকে আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও প্রতিনিধি পাঠানোর প্রস্তুতির কথা জানানো হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারকে ইসলামাবাদে আলোচনায় অংশ নিতে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

তারা শনিবার সকালে রওনা দেবেন বলে জানানো হয়েছে।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...