Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 25 April, 2026,
2:15 pm

লিংক কপি করা হয়েছে!

বিয়ের পিঁড়িতে আনুশকা? পরিবারের চাপে কী জানালেন নায়িকা

আনুশকা শেঠির বিয়ে নিয়ে নতুন গুঞ্জন চলতি বছরেই সম্ভাবনা

সংগৃহীত ছবি

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি-কে ঘিরে আবারও শুরু হয়েছে বিয়ের গুঞ্জন। কয়েক মাস আগেও এমন খবর নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন তিনি। তবে এবার ভারতীয় গণমাধ্যমে নতুন করে দাবি করা হচ্ছে, পরিবার ও ঘনিষ্ঠদের চাপের কারণে তিনি নাকি বিয়েতে সম্মতি দিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরেই আনুশকার বিয়ের পরিকল্পনা হতে পারে। দীর্ঘদিন ধরে পরিবার থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল, শেষ পর্যন্ত তিনি রাজি হয়েছেন বলেই শোনা যাচ্ছে।

এর আগে গুঞ্জন ছিল, এক চিকিৎসকের সঙ্গে সম্পর্কে রয়েছেন এই ‘বাহুবলী’ খ্যাত অভিনেত্রী এবং তাকেই তিনি বিয়ে করতে পারেন। তবে নতুন তথ্য বলছে, এবার একজন ব্যবসায়ীর সঙ্গে তাঁর বিয়ের সম্ভাবনা বেশি।

সূত্রগুলো আরও দাবি করছে, দুই পরিবারের মধ্যে নাকি প্রাথমিক প্রস্তুতিও শুরু হয়ে গেছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

গত মার্চ মাসেও বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেছিলেন আনুশকা। তখন তাঁর টিম এক বিবৃতিতে জানায়, ৪৪ বছর বয়সকে কেন্দ্র করে অযথা আলোচনা তৈরি করা হচ্ছে, যা নারীদের ক্ষেত্রে এক ধরনের ভিন্ন মানদণ্ড তৈরি করে।

সে সময় আনুশকা বিয়ের খবর সরাসরি নাকচ করলেও নতুন এই গুঞ্জনের পর ভক্তদের একাংশ মনে করছেন, হয়তো জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...