Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim Hossain

Bangladesh

প্রকাশিত : 25 April, 2026,
1:55 pm

লিংক কপি করা হয়েছে!

সাফের প্রস্তুতিতে চট্টগ্রামে অনুশীলনে নেমেছেন আফঈদারা

সাফ হ্যাটট্রিক লক্ষ্য, চট্টগ্রামে প্রস্তুতিতে নারী দল

সংগৃহীত ছবি

২০২২ ও ২০২৪ সালে টানা দুইবার সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এবার তাদের লক্ষ্য টানা তৃতীয় শিরোপা জেতা। সেই লক্ষ্য সামনে রেখে আফঈদা ও ঋতুপর্ণাদের নিয়ে শুক্রবার চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে গেছেন প্রধান কোচ পিটার বাটলার। সেখানে প্রায় ১০ দিনের নিবিড় অনুশীলন করবে দলটি।

এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ক্যাম্পে রয়েছে ৫০ জনের বেশি ফুটবলার। চট্টগ্রামের ক্যাম্পে শুধু সিনিয়র খেলোয়াড়দের রাখা হয়েছে। ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে কোচিং স্টাফ হিসেবে আছেন অস্ট্রেলিয়ান কন্ডিশনিং কোচ লর্ড ম্যাকরন এবং গোলকিপার কোচ মাসুদ হাসান উজ্জ্বল। অন্যদিকে ঢাকায় অনূর্ধ্ব-২০ নারী ফুটবলারদের প্রশিক্ষণ দিচ্ছেন মাহবুবুর রহমান লিটু।

চট্টগ্রামের ক্যাম্প শেষে ঢাকায় ফিরে থাইল্যান্ড বা চীনে এক সপ্তাহের আরেকটি প্রস্তুতি ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে বাফুফের। একইসঙ্গে ভারতীয় ভিসার প্রক্রিয়াও এগিয়ে রাখা হচ্ছে।

আগামী ২৫ মে ভারতের গোয়ায় শুরু হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। এবারের আসরে পাকিস্তান অংশ নিচ্ছে না। ছয়টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি দল গ্রুপ পর্বে দুটি করে ম্যাচ খেলবে, এরপর শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে।

‘এ’ গ্রুপে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। ‘বি’ গ্রুপে বাংলাদেশ খেলবে স্বাগতিক ভারতের সঙ্গে, সঙ্গে আছে মালদ্বীপ। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ২৮ মে মালদ্বীপের বিপক্ষে। গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৩১ মে ভারতের মুখোমুখি হবে তারা।

সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৩ জুন, আর ফাইনাল দিয়ে ৬ জুন পর্দা নামবে টুর্নামেন্টের।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...