Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 25 April, 2026,
11:25 am

লিংক কপি করা হয়েছে!

মাঠেই ঢলে পড়লেন সাবেক নাইজেরিয়ান ফুটবলার, মৃত্যু

মাঠেই ঢলে পড়লেন সাবেক নাইজেরিয়ান ফুটবলার, মৃত্যু

সংগৃহীত ছবি

প্রীতি ম্যাচ চলাকালীন মাঠেই অসুস্থ হয়ে পড়ে মারা গেছেন নাইজেরিয়ার সাবেক ফুটবলার মাইকেল এনেরামো। ঘটনাটি দেশটির ফুটবল অঙ্গনে গভীর শোকের সৃষ্টি করেছে।

শুক্রবার কাদুনায় অনুষ্ঠিত একটি ম্যাচে দ্বিতীয়ার্ধ শুরুর কিছুক্ষণ পর হঠাৎ করে মাঠে পড়ে যান তিনি। দ্রুত চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।

নাইজেরিয়া ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানিয়েছে, এনেরামোর মৃত্যু দেশের ফুটবলের জন্য বড় ক্ষতি।

ক্যারিয়ারে তিনি তুরস্ক ও তিউনিশিয়ার বিভিন্ন ক্লাবে খেলেছেন এবং শক্তিশালী পারফরম্যান্সের জন্য পরিচিত ছিলেন। জাতীয় দলের হয়েও একাধিক ম্যাচে অংশ নিয়েছিলেন তিনি।

বিশেষ করে তিউনিশিয়ার একটি ক্লাবে খেলাকালীন সময়ে তার পারফরম্যান্স সমর্থকদের মধ্যে আলাদা পরিচিতি এনে দেয়। শক্তিশালী খেলার ধরন ও আত্মবিশ্বাসী উপস্থিতির জন্য তিনি দর্শকদের কাছে প্রিয় হয়ে ওঠেন।

তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, সমর্থক এবং ফুটবল অঙ্গনের সংশ্লিষ্টরা গভীর শোক প্রকাশ করেছেন।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...