Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim Hossain

Bangladesh

প্রকাশিত : 23 April, 2026,
3:13 pm

লিংক কপি করা হয়েছে!

টঙ্গীতে কোনো অপরাধীই আইনের ঊর্ধ্বে নয় : ডিসি মহিউদ্দিন

টঙ্গীতে কোনো অপরাধী আইনের বাইরে নয় ডিসি মহিউদ্দিন

সংগৃহীত ছবি

জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, টঙ্গীর আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তিনি নগরবাসীকে আশ্বস্ত করে বলেন, কোনো অপরাধীই আইনের বাইরে থাকতে পারবে না।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের কনফারেন্স রুমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, টঙ্গীতে কিছু ভবঘুরে মানুষ বিভিন্ন সময়ে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি গুরুতর অপরাধীরা যাতে সহজে জামিন না পায়, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সাম্প্রতিক অপরাধ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, সব বিষয়েই পুলিশ কাজ করছে।

এ সময় তিনি আরও জানান, গাজীপুরের টঙ্গীর ঝিনু মার্কেটে গুলাগুলির ঘটনায় দায়ের হওয়া মামলায় একটি বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে জসিম (৪০) এবং লালমনিরহাট জেলা সদরের নয়া কুঠিরপাড়া গ্রামের মৃত নুর রহমানের ছেলে শরিফুল আলম আরিফ (৩২)।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফেব্রুয়ারিতে ঝিনু মার্কেট এলাকায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী পাঠানপাড়া এলাকার একটি ভাড়াটিয়ার কক্ষ থেকে অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরবর্তীতে সেগুলো জব্দ করে আসামিদের থানায় নেওয়া হয়।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...