Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim Hossain

Bangladesh

প্রকাশিত : 23 April, 2026,
11:05 am

লিংক কপি করা হয়েছে!

ইয়ামালের ইনজুরিতে ম্লান হয়ে গেল বার্সার জয়

ইয়ামালের গোলে জয়, চোটে চিন্তায় বার্সা

সংগৃহীত ছবি

ডি-বক্সে ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করেন লামিনে ইয়ামাল। স্পট কিক থেকে নিখুঁত শটে বল জালে জড়ান তিনি। সেই একমাত্র গোলেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে বার্সেলোনা। তবে এই জয়ের আনন্দ ছাপিয়ে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে স্প্যানিশ এই তরুণ উইঙ্গারের চোট।

লা লিগায় গতকাল রাতে সেল্টা ভিগোকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার লড়াইয়ে আরেক ধাপ এগিয়ে গেছে বার্সেলোনা। ম্যাচের ৪০ মিনিটে ইয়ামালের গোলেই এগিয়ে যায় দলটি। এই কষ্টার্জিত জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে কাতালানরা। লিগে বাকি থাকা ছয় ম্যাচের একটি গুরুত্বপূর্ণ লড়াই হবে আগামী ১০ মে, এল ক্লাসিকোতে।

ক্যাম্প ন্যূতে দানি ওলমোর সঙ্গে দারুণ বোঝাপড়ায় বক্সে ঢুকে পড়েন ইয়ামাল। সেল্টার ডিফেন্ডার ইয়োয়েল লাগোকে কাটাতে গিয়ে ফাউলের শিকার হন তিনি। এরপর নিজের নেওয়া নিচু শটে গোলরক্ষক ইয়োনুট রাডুকে পরাস্ত করেন। তবে গোলের পরই বেঞ্চের দিকে তাকিয়ে ইশারায় চোটের কথা জানান ১৮ বছর বয়সী এই উইঙ্গার।

গোল উদযাপনের মাঝেই সতীর্থরা কাছে আসলে হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন ইয়ামাল। তাকে বাম পায়ের হ্যামস্ট্রিং ধরে থাকতে দেখা যায়। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর নিজেই মাঠ ছাড়েন তিনি। সাইডলাইনে কোচ হান্সি ফ্লিকের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলে ড্রেসিংরুমের দিকে চলে যান।

এই চোটে চলতি মৌসুমে বার্সেলোনার বাকি ম্যাচগুলোতে ইয়ামালকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। এমনকি সামনে থাকা বিশ্বকাপেও তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ইএসপিএনের তথ্য অনুযায়ী, তার হ্যামস্ট্রিংয়ে ছিঁড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে চোটের গভীরতা ও পুনরুদ্ধারের সময় জানা যাবে বিস্তারিত পরীক্ষার পর।

এদিকে ম্যাচ চলাকালীন গ্যালারিতে এক দর্শকের অসুস্থতার কারণে খেলা ১৫ মিনিটের বেশি সময় বন্ধ ছিল। পুনরায় খেলা শুরু হলে ইয়ামালের জায়গায় নামানো হয় রনি বারদঘিকে।

ম্যাচ শেষে মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে বার্সা মিডফিল্ডার পেদ্রি বলেন, ‘আমাদের প্রতিটি ম্যাচ জিততে হবে এবং দ্রুত লিগ নিশ্চিত করতে হবে। আজকের জয়টা খুব গুরুত্বপূর্ণ। আশা করি ইয়ামালের চোট গুরুতর নয় এবং সে দ্রুত ফিরবে। আগামীকাল তার পরীক্ষা হবে, তখনই বিস্তারিত জানা যাবে।’

গত সপ্তাহে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর এই ম্যাচেই প্রথম মাঠে নামে হান্সি ফ্লিকের দল। তবে তাদের চেনা আক্রমণাত্মক ছন্দ খুব একটা দেখা যায়নি।

লা লিগার আরেক ম্যাচে এলচের কাছে ৩-২ গোলে হেরে টানা চার ম্যাচে পরাজয়ের স্বাদ পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৩২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তারা এখন চার নম্বরে অবস্থান করছে। আগামী ২৯ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালের মুখোমুখি হবে দিয়েগো সিমিওনের দল।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...