Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 22 April, 2026,
5:54 pm

লিংক কপি করা হয়েছে!

অন্তর্বর্তী সময়ে হামের টিকা আমদানি হয়নি, সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য

অন্তর্বর্তী সময়ে হামের টিকা আমদানি হয়নি, সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের জন্য হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সেই সময় প্রয়োজনীয় টিকা আমদানি না হওয়ায় শিশুদের সুরক্ষায় ঘাটতি তৈরি হয়েছিল। তবে বর্তমানে এ সংকট কাটিয়ে উঠতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি জানান, আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের সহায়তায় হামের টিকা দেশে পৌঁছেছে। এর ফলে প্রায় দুই কোটি শিশুকে টিকাদানের আওতায় আনার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, টিকা কার্যক্রমের পাশাপাশি পরীক্ষার কিটের কিছু সংকট রয়েছে। তবে এ সমস্যা সমাধানে সরকার কাজ করছে এবং ইতোমধ্যে বেশ কিছু কিট দেশে এসেছে।

তার ভাষ্যমতে, কিছু কিট এখনো কাস্টমস প্রক্রিয়ায় রয়েছে এবং সেগুলো দ্রুত ছাড় হলে মাঠপর্যায়ে পরীক্ষার কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে।

সরকারি সূত্র বলছে, শিশুদের টিকাদান কর্মসূচি জোরদার করে স্বাস্থ্যখাতের সুরক্ষা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...