Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 22 April, 2026,
4:29 pm

লিংক কপি করা হয়েছে!

বাস-ট্রাক ভাড়া বাড়বে কি না, সিদ্ধান্ত বৃহস্পতিবার

বাস-ট্রাক ভাড়া বাড়বে কি না, সিদ্ধান্ত বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ও ট্রাকসহ গণপরিবহণের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আজকের সভায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে আরও আলোচনা শেষে বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

মন্ত্রী জানান, জ্বালানির দাম বাড়ার কারণে পরিবহণ খাতের ব্যয় বেড়েছে। ফলে ভাড়া সমন্বয়ের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।

এদিকে পরিবহণ মালিকদের সংগঠন জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের দর বাড়ায় আমদানিকৃত যন্ত্রাংশ ও যানবাহনের রক্ষণাবেক্ষণ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে পরিবহণ খাত চাপের মুখে পড়েছে বলে তারা দাবি করছেন।

তাদের মতে, এই পরিস্থিতিতে ভাড়া পুনর্নির্ধারণ না করলে খাতটি টেকসই রাখা কঠিন হয়ে পড়বে। তাই দ্রুত বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

এর আগে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে পরিবহণ ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তা, পরিবহণ মালিক ও শ্রমিক প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে একটি প্রাথমিক প্রস্তাবনা তৈরি করা হয়েছে বলে জানা গেছে।

বিআরটিএ চেয়ারম্যান জানিয়েছেন, প্রস্তাবটি শিগগিরই মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

উল্লেখ্য, সম্প্রতি সরকার ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। নতুন দরে ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...