Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

নিউজ ডেস্ক

ঢাকা

প্রকাশিত : 22 April, 2026,
3:02 pm

লিংক কপি করা হয়েছে!

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও ইউনিফর্ম দেবে সরকার

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও ইউনিফর্ম দেবে সরকার

সংগৃহীত ছবি

দেশীয় পণ্যকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সমতা নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, পাইলট প্রকল্প হিসেবে আগামী জুলাই থেকে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ওয়ান শিক্ষার্থীদের মধ্যে এই ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করা হবে।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘মেড ইন বাংলাদেশ’ ধারণাকে আরও বিস্তৃত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের উৎপাদিত পণ্য শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে এবং ধাপে ধাপে সারা দেশে এটি সম্প্রসারণ করা হবে।

মাহদী আমিন আরও বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো সমাজে সমতা নিশ্চিত করা এবং ধনী-দরিদ্রের পার্থক্য কমিয়ে আনা। কোমলমতি শিক্ষার্থীদের মাধ্যমে এই পরিবর্তনের সূচনা করা হচ্ছে।

তিনি জানান, প্রথম ধাপে প্রায় এক লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করা হবে।

সরকারের এই উদ্যোগে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি হবে এবং পলিথিনের ব্যবহার কমানোর বার্তা দেওয়া হবে।

মাহদী আমিন বলেন, পাটজাত পণ্য ব্যবহারের মাধ্যমে হারানো ঐতিহ্য পুনরুদ্ধার এবং পরিবেশ রক্ষার বিষয়ে নতুন প্রজন্মকে উৎসাহিত করা হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...