ইরানের শিক্ষামন্ত্রী আলিরেজা কাজেমি জানিয়েছেন, মার্কিন-ইসরাইলি হামলায় দেশের মোট ১,৩০০টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৭৭৫টি স্কুল মেরামত করা হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে।
তিনি আরও জানান, প্রায় ২০টি স্কুল সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তেহরান, কেরমানশাহ, ইসফাহান এবং হরমোজগান প্রদেশে।
কাজেমির মতে, গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর মেরামত কাজ চলমান রয়েছে এবং আগামী অক্টোবরের মধ্যে তা শেষ করার আশা করা হচ্ছে।
তিনি বলেন, হামলার মধ্যেও ইরানে শিক্ষাব্যবস্থা থেমে থাকেনি; সরাসরি ও অনলাইন দুই মাধ্যমেই ক্লাস চলেছে। পাশাপাশি টেলিভিশনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমও অব্যাহত রাখা হয়েছে।
এছাড়া শিক্ষার্থীদের মানসিক সহায়তার জন্য কাউন্সেলিং সেবার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। তিনি আরও উল্লেখ করেন, মিনাবের শাজারেহ তাইয়্যেবেহ বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭০ জনের স্মরণে বিভিন্ন স্কুলে শোকসভা অনুষ্ঠিত হয়েছে, যাদের বেশিরভাগই ছিল ছাত্রী ও শিক্ষক।