Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim Hossain

Bangladesh

প্রকাশিত : 22 April, 2026,
10:16 am

লিংক কপি করা হয়েছে!

জয়ের পথে ফিরল রিয়াল মাদ্রিদ

জয়ের পথে ফিরল রিয়াল মাদ্রিদ

সংগৃহীত ছবি

চার ম্যাচের জয়ের খরা কাটিয়ে অবশেষে স্বস্তিতে ফিরেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে আলাভেসকে ২–১ গোলে হারিয়ে জয়ে ফেরে তারা।

কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে নিশ্চিত হয় এই জয়। ফলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কিছুটা কমাতে সক্ষম হয়েছে লস ব্ল্যাংকোসরা।

ম্যাচের শুরুতে সমর্থকদের বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়লেও সময়ের সঙ্গে নিজেদের প্রমাণ করেন এমবাপ্পে ও ভিনিসিয়ুস। প্রথমার্ধে এমবাপ্পের দূরপাল্লার শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে জালে জড়ালে এগিয়ে যায় রিয়াল।

বল দখলে এগিয়ে থেকেও প্রথমার্ধে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল। তবে আলাভেসও কয়েকটি বিপজ্জনক আক্রমণ করলেও গোল পায়নি। এদিকে মিলিতাওয়ের চোট কিছুটা দুশ্চিন্তা বাড়ায় স্বাগতিকদের।

বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস জুনিয়র। ফেদেরিকো ভালভের্দের পাস থেকে দূরপাল্লার জোরালো শটে গোল করেন তিনি। গোলের পর সমর্থকদের উদ্দেশে তার ইঙ্গিতপূর্ণ উদযাপন ম্যাচে বাড়তি আবেগ যোগ করে।

শেষ দিকে খেলায় নিয়ন্ত্রণ ধরে রাখলেও আর গোল বাড়াতে পারেনি রিয়াল। এমবাপ্পে কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। যোগ করা সময়ে আলাভেসের তনি মার্তিনেস একটি গোল শোধ করলেও তাতে ম্যাচের ফল বদলায়নি।

এই জয়ে ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনা এক ম্যাচ কম খেলে ৭৯ পয়েন্ট নিয়ে এগিয়ে। অন্যদিকে ৩৩ পয়েন্ট নিয়ে অবনমনের শঙ্কায় আছে আলাভেস।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...