Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim Hossain

Bangladesh

প্রকাশিত : 21 April, 2026,
3:41 pm

লিংক কপি করা হয়েছে!

মনের মানুষ খুঁজতে কক্সবাজারে গেলেন হিরো আলম

কক্সবাজারে মনের মানুষ খুঁজছেন হিরো আলম, বিয়ের ইঙ্গিতও দিলেন

সংগৃহীত ছবি

মনের মানুষ খুঁজতে কক্সবাজারে গিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। তিনি জানিয়েছেন, পছন্দের মানুষ পেলে বিয়েও করবেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিওতে দেখা যায়, তিনি কক্সবাজার সমুদ্রসৈকতে ঘুরে বেড়াচ্ছেন। এ সময় মজার ছলে বলেন, “মনের মানুষ খুঁজতেই কক্সবাজারে এসেছি। যদি পেয়ে যাই, বিয়ে করব।”

তিনি আরও বলেন, “কক্সবাজারে এত সুন্দর পরিবেশ আর এত মানুষ আসে। ভাবলাম, ভাগ্যে থাকলে এখানেই হয়তো জীবনসঙ্গী পেয়ে যেতে পারি।”

অন্যদিকে জানা গেছে, তিনি বর্তমানে ২১ দিন জেল জীবনের অভিজ্ঞতা নিয়ে একটি ওয়েব সিরিজ নির্মাণ করছেন। সিরিজটিতে তার কারাগারের ভেতরের ২৪ ঘণ্টার অভিজ্ঞতা ও বাস্তব পরিস্থিতি তুলে ধরা হবে।

এ বিষয়ে হিরো আলম বলেন, সাধারণ মানুষ জেলের ভেতরের জীবন সম্পর্কে খুব একটা জানেন না। কিন্তু ভেতরে গেলে বোঝা যায়, সেখানে প্রতিটি মুহূর্ত ভিন্ন বাস্তবতায় কাটে। বন্দিদের দৈনন্দিন জীবন, নিরাপত্তা ব্যবস্থা, রুটিন এবং রাতের পরিবেশ—সবই সিরিজে তুলে ধরা হবে।

সিরিজটিতে তার ব্যক্তিগত অভিজ্ঞতার পাশাপাশি জেলের ভেতরে দেখা নানা ঘটনা ও চরিত্রও স্থান পাবে, যা বাস্তবধর্মীভাবে দর্শকদের সামনে উপস্থাপন করা হবে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...