Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 20 April, 2026,
3:15 pm

লিংক কপি করা হয়েছে!

জ্বালানি সংকটে স্বস্তি: ডিজেল নিয়ে আসছে আরও ৫টি জাহাজ

দেশে আসছে ৫ জাহাজে ১.৩৩ লাখ টন ডিজেল ও জেট ফুয়েল

সংগৃহীত ছবি

জ্বালানি তেলের সংকট মোকাবিলায় দেশে আরও পাঁচটি জাহাজে করে বড় পরিমাণ ডিজেল ও জেট ফুয়েল আসছে। চলতি সপ্তাহে মোট ১ লাখ ৩৩ হাজার টন ডিজেল এবং ৩২ হাজার টন জেট ফুয়েল দেশে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে গত সপ্তাহে ১ লাখ ১০ হাজার টন ডিজেল দেশে এসেছে। নতুন করে আসা এসব জাহাজ দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সোমবার (২০ এপ্রিল) সকালেই ওমান থেকে ৩৫ হাজার টন এবং দুপুরে মালয়েশিয়া থেকে ৩৩ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ‘গোল্ডেন হরাইজন’ ও ‘এফপিএমসি’। একই দিনে বিকেলে ভারত থেকে আরও ৩৩ হাজার টন ডিজেল নিয়ে ‘প্যাসিফিক ইনডিগো’ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

জাহাজগুলোর লোকাল এজেন্ট প্রাইড শিপিং লাইনের প্রতিনিধি নজরুল ইসলাম জানান, জ্বালানি সংকট বিবেচনায় দ্রুত তেল খালাসকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এজন্য আগে থেকেই লাইটার জাহাজ প্রস্তুত রাখা হয়েছে এবং জাহাজ ভেড়ার কয়েক ঘণ্টার মধ্যেই খালাস শুরু করা হচ্ছে।

তিনি আরও জানান, গত শুক্রবার চারটি জাহাজে করে ১ লাখ ৩৬ হাজার টন জ্বালানি তেল এসেছে, যার খালাস কার্যক্রম এখনো চলমান।

এদিকে মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ‘হাফনিয়া চিতা’ জাহাজে করে আরও ৩২ হাজার টন ডিজেল এবং বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ‘জিং টং ৭৯৯’ জাহাজে করে ৩২ হাজার টন জেট ফুয়েল দেশে পৌঁছাবে বলে জানা গেছে।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...