চলতি এপ্রিল মাসের প্রথম ১৮ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। এই সময়ে প্রবাসীরা মোট ১৯৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গড়ে প্রতিদিন দেশে এসেছে প্রায় ১০ কোটি ৯৩ লাখ ডলার।
রবিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ৪০ লাখ ডলার। ফলে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ১৮ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮১৭ কোটি ৭০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।