Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো পেসার রুবেল হোসেনকে বিশেষ সম্মাননা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে সাবেক এই তারকার সম্মানে আয়োজন করা হয় এক আবেগঘন সংবর্ধনার।

টস হেরে মাঠে নামার আগে গ্র্যান্ড স্ট্যান্ডের সামনে জড়ো হন জাতীয় দলের ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা। সেখানে রুবেলের হাতে তুলে দেওয়া হয় বিশেষ ক্রেস্ট এবং তার ক্যারিয়ারের পরিসংখ্যানসংবলিত তিন সংস্করণের তিনটি জার্সি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি তামিম ইকবাল, এডহক কমিটির সদস্য ফাহিম সিনহা ও রফিকুল ইসলাম বাবু এবং সিইও নিজামউদ্দীন চৌধুরি সুজন।

নিজের বক্তব্যে রুবেল আবেগাপ্লুত হয়ে বাবা-মাকে স্মরণ করেন। তিনি বলেন, “আজ আমি এখানে দাঁড়াতে পেরেছি আমার বাবা-মায়ের জন্য। তারা সবসময় আমাকে সাহস দিয়েছেন, নিঃস্বার্থভাবে পাশে থেকেছেন। আজ তাদের খুব মনে পড়ছে।”

অনুষ্ঠান শেষে নিজের ছেলেকে নিয়ে উইকেটের কাছে গিয়ে কিছুক্ষণ সময় কাটান রুবেল—যেন ফিরে দেখছিলেন নিজের দীর্ঘ ক্রিকেটযাত্রার স্মৃতিগুলো।

অবসরের পর এমন সম্মাননায় কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “আমি যখন সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা দিই, তখন বিসিবি সভাপতি তামিম ইকবাল ফোন করে আমাকে সম্মানিত করার কথা জানান। এটি আমার জন্য গর্বের ও আনন্দের বিষয়। এত সুন্দর আয়োজনের জন্য বিসিবি ও সভাপতিকে ধন্যবাদ।”

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া রুবেলের উঠে আসা ‘পেসার হান্ট’ কর্মসূচির মাধ্যমে। সাবেক কোচ সারোয়ার ইমরান তার প্রতিভা খুঁজে বের করে তাকে এগিয়ে যেতে সহায়তা করেন। নিজের বক্তব্যে সেই কোচের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

রুবেল বলেন, “আমার ক্যারিয়ারের পেছনে সারোয়ার ইমরান স্যারের অবদান অপরিসীম। তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন, পথ দেখিয়েছেন। তার প্রতি আমি চিরকৃতজ্ঞ।”

এছাড়াও ক্যারিয়াজুড়ে পাশে থাকা কোচ, ট্রেইনার, গ্রাউন্ডসম্যান, বন্ধু, মিডিয়াকর্মী এবং ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিজ্ঞ পেসার।

সবশেষ ২০২১ সালে নিউজিল্যান্ড সফরে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন রুবেল। এরপর আর লাল-সবুজ জার্সিতে দেখা যায়নি তাকে। ২০২০ সালের পর থেকে প্রথম শ্রেণির ক্রিকেটেও অনিয়মিত ছিলেন তিনি।

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৭ টেস্টে ৩৬ উইকেট, ১০৪ ওয়ানডেতে ১২৯ উইকেট এবং ২৮ টি-টোয়েন্টিতে ২৮ উইকেট শিকার করেছেন রুবেল হোসেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...