Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

ঢাকা

প্রকাশিত : 20 April, 2026,
3:25 pm

লিংক কপি করা হয়েছে!

ইসরায়েলের সঙ্গে ইইউ চুক্তি বাতিলে উদ্যোগ, বড় ঘোষণা স্পেনের

ইসরায়েলের সঙ্গে ইইউ চুক্তি বাতিলে উদ্যোগ, বড় ঘোষণা স্পেনের

সংগৃহীত ছবি

ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিদ্যমান অ্যাসোসিয়েশন এগ্রিমেন্ট বাতিলের প্রস্তাব আনতে যাচ্ছে স্পেন। দেশটি আনুষ্ঠানিকভাবে ইইউকে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাবে বলে জানিয়েছে।

মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের কাছে এই প্রস্তাব উপস্থাপন করবে স্পেন।

রোববার স্পেনের দক্ষিণাঞ্চলীয় স্বায়ত্তশাসিত অঞ্চল আন্দালুসিয়ায় এক নির্বাচনি সমাবেশে দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ ঘোষণা দেন।

তিনি বলেন, স্পেন সরকার ইইউকে এমন একটি প্রস্তাব দেবে, যার লক্ষ্য হবে ইসরায়েলের সঙ্গে থাকা অংশীদারিত্ব চুক্তি বাতিল করা।

সানচেজ অভিযোগ করেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং মানবাধিকার পরিস্থিতি গুরুতরভাবে উপেক্ষিত হচ্ছে। তার মতে, যেসব সরকার আন্তর্জাতিক আইন মানে না, তারা ইউরোপীয় ইউনিয়নের অংশীদার হিসেবে থাকতে পারে না।

২০০০ সালে কার্যকর হওয়া ইইউ–ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তিতে মানবাধিকার মানার শর্ত অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে স্পেন ও আয়ারল্যান্ড যৌথভাবে ইউরোপীয় কমিশনের কাছে গাজা পরিস্থিতি নিয়ে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন পর্যালোচনার আহ্বান জানিয়েছিল।

এদিকে স্পেনের এ অবস্থানের সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পেনের বিরুদ্ধে দ্বিচারিতা ও শত্রুতার অভিযোগ তোলেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারও সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, তার দেশ কোনো দ্বিচারিতাপূর্ণ পরামর্শ মেনে নেবে না।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...