Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

MD Ekram

ঢাকা

প্রকাশিত : 20 April, 2026,
2:25 pm

লিংক কপি করা হয়েছে!

আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর করুণ মৃত্যু, এলাকায় শোক

সংগৃহীত ছবি

দিনাজপুর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাতে শহরের সুইহারী আশ্রমপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন তপন সরকার (৪৫) ও তার স্ত্রী লতা সরকার (৩৭)। তারা দিনাজপুর পৌর এলাকার সুইহারী আশ্রমপাড়া মহল্লার বাসিন্দা ছিলেন। তপন সরকার পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। দম্পতির দুটি সন্তান রয়েছে।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, ঘটনার সময় বাড়ির নিচতলায় ছিলেন তাদের ছেলে তীব্র সরকার। তিনি জানান, রাত ১২টার দিকে মোটরসাইকেলে জ্বালানি নিতে বাইরে যান তিনি। কিছুক্ষণ পরই প্রতিবেশীদের ফোনে জানতে পারেন বাড়িতে আগুন লেগেছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ফিরে এসে দেখেন বাড়িটি দাউদাউ করে জ্বলছে। সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করলেও আগুনের তীব্রতায় আর উপরে যেতে পারেননি। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নেভানোর পর ঘরের ভেতরে গিয়ে স্বামী-স্ত্রীর মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।

কান্নাজড়িত কণ্ঠে ছেলে তীব্র সরকার বলেন, “মা-বাবা দুজনেই আমাদের ছেড়ে চলে গেলেন।”

অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...