Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
কুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরাকুমিল্লায় আলোচনায় ৯ মণ ওজনের ‘কালাবাহাদুর’খাল খনন কর্মসূচি উদ্বোধনে ময়মনসিংহে প্রধানমন্ত্রীসন্ধ্যার মধ্যে দুই জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কাশিশুর বিরুদ্ধে সহিংসতায় উদ্বেগ, কড়া বার্তা ইউনিসেফেরকোরবানির গরু কাটতে বিমানে ঢাকায় আসছেন সৈয়দপুরের কসাইরা

বিস্তারিত

Fahim

Bangladesh

প্রকাশিত : 20 April, 2026,
11:12 am

লিংক কপি করা হয়েছে!

আজই নির্ধারণ হচ্ছে বাসের নতুন ভাড়া: কী থাকছে চূড়ান্ত সিদ্ধান্তে?

ডিজেলের দাম বাড়ায় বাসভাড়া বাড়তে পারে

সংগৃহীত ছবি

জ্বালানি তেল বিশেষ করে ডিজেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে নতুন ভাড়া এখনো চূড়ান্ত করা হয়নি।

সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ বিষয়ে একটি প্রস্তাবনা দেবে বলে জানা গেছে। পরে তা অনুমোদনের জন্য পাঠানো হবে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে।

রবিবার (১৯ এপ্রিল) রাতে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকটি রাত ৮টা থেকে শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা চলে। এতে বিআরটিএর কর্মকর্তাদের পাশাপাশি পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রচলিত নিয়ম অনুযায়ী জ্বালানি তেলের দাম প্রতি লিটার ১ টাকা বাড়লে বাসভাড়া ১ পয়সা বাড়ানোর হিসাব ধরা হয়। সেই হিসেবে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ায় বাসভাড়া ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব আলোচনা হয়েছে।

বর্তমানে দেশের দূরপাল্লার রুটে বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা নির্ধারিত রয়েছে। অন্যদিকে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে এ হার কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা। তবে এসি বাস এবং ট্রাক বা কাভার্ড ভ্যানসহ পণ্যবাহী যানবাহনের ভাড়া সরকার নির্ধারণ করে না।

পাঠকদের মতামত 0 টি মন্তব্য

এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।

আপনার মূল্যবান মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...