Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার১৭ জুন ক্যাম্পাসে পা রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীরাযুক্তরাষ্ট্রে ভিজিট ভিসায় কী করা যাবে আর কী নয়? নতুন নির্দেশনা জানাল দূতাবাসবিমান থেকে উধাও অস্কার জয়ী রুশ পরিচালকের সোনালি ট্রফিসংরক্ষিত নারী এমপিদের শপথ কাল প্রস্তুতি সম্পন্নআশুলিয়ায় ১৩০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তারচৌদ্দগ্রামে দোকান দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলির খোসা উদ্ধার

মাদারীপুরের ডাসারে অবৈধভাবে মজুত রাখা বিপুল পরিমাণ ভোজ্যতেল উদ্ধার করেছে প্রশাসন। এক ব্যবসায়ীর বাড়ির ভেতরে মাটির নিচে তৈরি গুদাম থেকে প্রায় ৩৭ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে।

রোববার সন্ধ্যায় উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজার এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাবের যৌথ দল।

অভিযান সংশ্লিষ্টরা জানান, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি মুনাফা নেওয়ার উদ্দেশ্যে তেল মজুতের অভিযোগ পেয়ে তারা অভিযান পরিচালনা করেন। এ সময় বাচ্চু সরদার নামে এক ব্যবসায়ীর বসতঘরের গোপন গুদামে বিপুল পরিমাণ তেল পাওয়া যায়।

অবৈধভাবে তেল মজুতের দায়ে ওই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা তেল নির্দিষ্ট সময়ের মধ্যে বাজারে ছাড়ার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানিয়েছেন, বাজারে অস্থিতিশীলতা তৈরি ও ভোক্তাদের ক্ষতির উদ্দেশ্যে এ ধরনের মজুতদারি করা হয়েছিল। এ ধরনের অনিয়ম ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PORBO24

অপেক্ষা করুন...