Porbo24 | Bangladesh News Portal Breaking News, National & International Updates

ঢাকা
...
আপডেট: যাচাই হচ্ছে...
ads
যুদ্ধ পরিস্থিতি লাইভ
LIVE আপডেট
ফল প্রকাশের পর রণক্ষেত্র পশ্চিমবঙ্গ, সহিংসতায় উত্তপ্ত রাজ্যশুধু খেলা দেখেই আয় ৫০ হাজার ডলার, বিশ্বকাপে দারুণ চাকরির সুযোগমে জুড়ে তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা, সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরেরহরমুজ ইস্যুতে বড় ইউটার্ন ট্রাম্পের, স্থগিত ‘প্রজেক্ট ফ্রিডম’ফল প্রকাশের পর রণক্ষেত্র পশ্চিমবঙ্গ, সহিংসতায় উত্তপ্ত রাজ্যশুধু খেলা দেখেই আয় ৫০ হাজার ডলার, বিশ্বকাপে দারুণ চাকরির সুযোগমে জুড়ে তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা, সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরেরহরমুজ ইস্যুতে বড় ইউটার্ন ট্রাম্পের, স্থগিত ‘প্রজেক্ট ফ্রিডম’

বিস্তারিত

MD Ekram

Dhaka, Bangladesh

প্রকাশিত : 19 April, 2026,
3:27 pm

লিংক কপি করা হয়েছে!

এনসিপিতে বড় যোগদান, জুনায়েদ-রাফে-রিফাতদের আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি

এনসিপিতে বড় যোগদান, জুনায়েদ-রাফে-রিফাতদের আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে নতুন করে যুক্ত হয়েছেন বিভিন্ন প্ল্যাটফর্মে সক্রিয় একাধিক তরুণ নেতা। এর মধ্যে রয়েছেন ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ এবং প্রধান সমন্বয়কারী রাফে।

একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন ও লিগ্যাল সেল সম্পাদক মাহফুজসহ আরও কয়েকজন নেতা দলটিতে যোগ দিয়েছেন।

রোববার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই তথ্য জানান। এ সময় দলের মুখপাত্র আসিফ মাহমুদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, নতুনভাবে যুক্ত হওয়া নেতারা আগে থেকেই ভিন্ন প্ল্যাটফর্মে একই লক্ষ্য নিয়ে কাজ করে আসছেন। দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও জানান, নতুন সদস্যদের দায়িত্ব বণ্টন বিষয়ে বিস্তারিত বিকেলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সংবাদ সম্মেলন শেষে কেন্দ্রীয় নেতারা নবযোগ দেওয়া সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান। সংশ্লিষ্টরা মনে করছেন, এই যোগদানের মাধ্যমে দলটির সাংগঠনিক শক্তি আরও বাড়বে।

পাঠকদের মতামত

এখনো কোনো মতামত নেই।

আপনার মতামত লিখুন

সর্বশেষ খবর

লোড হচ্ছে...
PORBO24

অপেক্ষা করুন...